ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

রিজভীর নেতৃত্বে রাজধানীতে ফের ঝটিকা মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বুধবার দুপুর পৌনে ২টায় দিকে সিআর দত্ত রোড থেকে মিছিল করে বের করে নেতাকর্মীরা। মিছিলটি বাংলামোটর মোড়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমাদের দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

“এই গণআন্দোলন শুরু করার আর বেশি সময় নেই। আমাদের এই মুহূর্তে নেমে যেতে হবে। কারণ বর্তমান সরকার অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার। এই সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া সম্ভব না।”

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিলেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় আরও ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে রুহুল কবির রিজভীর নেতৃত্বে শান্তিনগর, জাতীয় প্রেসক্লাব, বনানী, কল্যাণপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

রিজভীর নেতৃত্বে রাজধানীতে ফের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮