ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করছে ৫ কোটি মানুষ

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাংক এখন মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারেনি। দেশের ৬০ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধার আওতার বাইরে। নারীদের ক্ষেত্রে এটি ৬৫ শতাংশ পর্যন্ত।

তবে আশার কথা হচ্ছে, ব্যাংক ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠের কাছে পৌঁছাতে না পারলেও মোবাইল ব্যাংকিং পৌঁছে গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং সব শ্রেণীর মানুষের কাছে।

কারণ বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর ৮ শতাংশই হচ্ছে বাংলাদেশি। এর সুফলও মিলছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবায় যুক্ত হচ্ছে। দেশে এমন লোকের সংখ্যা ৫ কোটি।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে আই থ্রি কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য দিয়েছে অনুষ্ঠানের যৌথ আয়োজক মেটলাইফ ফাউন্ডেশন ও মাইক্রোসেভ।

কর্মসূচিটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

মোবাইল ব্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে সরকার। ২০১৯ সালের জুনে এমন কোনো ইউনিয়ন পাওয়া যাবে না যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে না।

প্রযুক্তিতে দেশের উদ্যোক্তাদের উদ্ভাবনী বিষয়গুলোকে যেন স্থায়ী রূপ দেয়া যায় সেটি নিয়ে সরকার কাজ করছে।

তিনি বাংলাদেশ ব্যাংকের প্রতি তাগিদ দিয়ে বলেছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ক্ষেত্রে আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করে গ্রাহকদের আন্তঃলেনদেন সুবিধা প্রদানে দ্রুত ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

তাহলে এক প্রতিষ্ঠানের গ্রাহক অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন। যেমনটা আমরা এখন ব্যাংকগুলোর মধ্যে করতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করছে ৫ কোটি মানুষ

আপডেট সময় ০৬:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮