ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছুঁয়েছে

আকাশ আইসিটি ডেস্ক:

দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটির মাইলফলক ছুঁয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসির) ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ বেড়েছে প্রায় ১৯ লাখ। আগস্টে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৫ লাখ।

চলতি বছরের জুলাইয়ে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৮ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার। এর আগে গত বছরের নভেম্বরে দেশে আট কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছিল। এর পরের এক কোটি গ্রাহক বাড়তে সময় লাগল ৯ মাস।

বিটিআরসির হিসাবে দেশে এখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ ৮ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার। অন্যদিকে দ্রুত কমতে থাকা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজারে। তবে আইএসপি এবং পিএসটিএন মিলিয়ে গ্রাহক রয়েছে ৫৭ লাখ ৩৩ হাজার।

সর্বশেষ ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক একবার হলেও তাদের ফোনে ইন্টারনেট ব্যবহার করেন তাদেরই সক্রিয় গ্রাহক হিসেবে গণনা করে বিটিআরসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছুঁয়েছে

আপডেট সময় ০৬:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮