ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাইনালেই চোখ মাশরাফির

আকাশ স্পোর্টস ডেস্ক:

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ। পরদিন সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শোচনীয় হার। শুরুতেই চোট পেয়ে ছিটকে গেছেন তামিম ইকবাল, বাকিরাও কমবেশি ইনজুরি আক্রান্ত। কারো কাছ থেকে প্রত্যাশামতো পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না। তবু আশাহত নন বাংলাদেশে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলতে চান এশিয়া কাপের ফাইনালেই।

সব মিলিয়ে সময়, পরিস্থিতি প্রতিকূলে হলেও ভেঙে পড়ার কিছু দেখছেন না মাশরাফি। ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারার পর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখনও ফাইনাল খেলা সম্ভব। এখনই এত হতাশ হওয়ার কিছু নেই। টানা দুই হার অবশ্যই নেতিবাচক কিছু। তবে মন খারাপ করে লাভ নেই। ভারতের বিপক্ষে ব্যাটিং আমাদের ডুবিয়েছে। সেসব কাটিয়ে উঠতে পারলে লক্ষ্যে পৌঁছা সম্ভব।

এশিয়া কাপের দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশ। টাইগাররা সবচেয়ে ভালো খেলে এ টুর্নামেন্টেই। তবে এবারের খতিয়ান তা বলছে না। প্রথম ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে মিশন শুরু করলেও পরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। আফগানিস্তানের পর ভারতের কাছেও অসহায় আত্মসমর্পণ করেছে।

মাশরাফি বলেন, এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। সামনে আফগানিস্তান-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে। আফগানদের হারাতে পারলে ফিফটি ফিফটি সুযোগ নিয়ে পাকিস্তানের বিপক্ষে নামতে পারব। এখনও আমরা ছিটকে যাইনি। ভুলগুলো সংশোধন করে চেষ্টা করতে হবে। হাতে একদিন সময় আছে। এর মধ্যে সব গুছিয়ে নিতে হবে।

বাঁহাতের কব্জিতে আঘাত পেয়ে আসরের প্রথম ম্যাচ থেকেই ছিটকে পড়েন তামিম। তার পরিবর্তে নেমে ভালো শুরু এনে দিতে পারছেন না নাজমুল শান্ত। যথারীতি ব্যর্থতার ঘেরাটোপে বন্দি লিটন দাস। পারফরম্যান্সে তো দলের সেরা ব্যাটসম্যান না থাকার প্রভাব পড়ছেই। তামিমের অনুপস্থিতিতে ড্রেসিংরুমেও পড়ছে নাকি?

অধিনায়কের সোজাসাপ্টা জবাব, ড্রেসিংরুমে এর কোনো প্রভাব পড়ছে না। আসলে ইনিংসের শুরুতে উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন। প্রতি ম্যাচেই শুরুতেই ২/৩ উইকেট পড়ে যাচ্ছে। এরপর ড্রেসিংরুমে কিছুটা প্রভাব পড়ছে। প্রথম ম্যাচে একই অবস্থা থেকে আমাদের কামব্যাক ছিল দুর্দান্ত। পরের দুটিতে ঘুরে দাঁড়াতে পারিনি। ব্যাটসম্যানদের পর বোলাররাও ব্যর্থ হয়েছে। স্কোর ২৫০-২৬০ হলে খেলাটা অন্যরকম হতে পারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফাইনালেই চোখ মাশরাফির

আপডেট সময় ০১:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮