ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেসের দ্বিতীয় এয়ারপোর্ট লাউঞ্জ চালু

অাকাশ জাতীয় ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেছে সিটিব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস। এটি তাদের দ্বিতীয় আন্তর্জাতিক লাউঞ্জ। ‘সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম লাউঞ্জে অতিথিরা সম্পূর্ণ বিনা খরচে পাঁচতারকা মানের বিলাসবহুল পরিবেশ ও সেবা উপভোগ করতে পারবেন।

গতকাল মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস দ্বিতীয় আন্তর্জাতিক লাউঞ্জ চালু হয়। এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড, প্রায়োরিটি ব্যাংকিং সেবা সিটিজেম এবং সিটিজেম স্যাফেয়ার গ্রাহকদের বিশেষায়িত সেবা দিতে এই লাউঞ্জটি তৈরি করা হয়েছে।

শৈল্পিকভাবে নকশা করা এই লাউঞ্জে অতিথিদের জন্য রয়েছে ৪২টি আসন। অভ্যর্থনা জানানোর জন্য আছে আধুনিক লবি। উন্নত বিশ্বের যেকোনো লাউঞ্জের সমতুল্য সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম লাউঞ্জে অতিথিদের জন্য রয়েছে নানান সেবা। যার মধ্যে বিজনেস সেন্টার, নামাজের স্থান, উচ্চগতির ইন্টারনেট, আমেরিকান এক্সপ্রেসকার্ড সার্ভিস ডেস্ক।

লাউঞ্জে অতিথিরা ফ্লাইটের জন্য অপেক্ষাকালে পাঁচতারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল কর্তৃক প্রস্তুতকৃত দেশি-বিদেশি বিভিন্ন ধরনের খাবার ও পানীয় পাবেন। প্রতিটি আসনে আছে মোবাইল চার্জ ও রিডিং ল্যাম্পের বিশেষ ব্যবস্থা।

উল্লেখ্য, ২০১০ সালে সিটিব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং ২০১৩ সালে প্রথম অভ্যন্তরীণ যাত্রীদের জন্য লাউঞ্জ সেবা শুরু করে। সিটি ব্যাংক-বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের একমাত্র ইস্যুকারী হিসেবে কাজ করছে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব, ভাইস চেয়ারপার্সন তাবাসসুম কায়সার, সাবেক চেয়ারম্যান ও পরিচালক আজিজ কায়সার এবং আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট দিব্যা জৈন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, আমেরিকান এক্সপ্রেস-এর কার্ড সার্ভিসের পরিচালক ও পার্টনার কার্ড সার্ভিস প্রধান কুরুসপি দাস্তুর, ইন্টার কন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার জেমস ম্যাক ডোনাল্ড, ধানসিঁড়ি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সারসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেসের দ্বিতীয় এয়ারপোর্ট লাউঞ্জ চালু

আপডেট সময় ০১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮