ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিব ফেরায় চাপ বাড়ল বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফিরে গেলেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ সাকিব আল হাসান। ২৪তম ওভারে রশীদ খানের বলে এলবিডব্লিউ হলেন তিনি। সাকিব আল হাসান করেছেন ৩২ রান। বৃহস্পতিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৫৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেটে ৯০ রান।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ১৫ রানে। ইনিংসের চতুর্থ ওভারে মুজিব উর রহমানের বলে আফতাব আলমের হাতে ক্যাচ হন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা এই ব্যাটসম্যান করেন সাত রান। পঞ্চম ওভারে আফতাব আলমের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। তিনি করেন ছয় রান।

ইনিংসের ১৩তম ওভারে গুলবদিন নাইবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মুমিনুল হক। অবশ্য আম্পায়ার প্রথমে আউট দেননি। আফগানিস্তান রিভিউ নিয়ে সফল হয়। ১৭ বলে নয় রান করেন মুমিনুল হক। ১৫তম ওভারে গুলবদিন নাইবের বলে বোল্ড হন মোহাম্মদ মিথুন।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। বোলিং অবশ্য বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। কিন্তু সেই ভালোটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি টাইগাররা।

অষ্টম উইকেট জুটিতে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই আফগান ব্যাটসম্যান গুলবদিন নাইব ও রশীদ খান। ৩৮ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন গুলবদিন নাইব। ৩২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন রশীদ খান। ওয়ানডেতে এটি তার তৃতীয় অর্ধশত।

এর আগে হাফ সেঞ্চুরি করেন হাশমতউল্লাহ শহীদি। ৫৮ রান করে আউট হন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ১০ ওভার বল করে ৪২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। অভিষেক ম্যাচে ৯ ওভার বল করে ৫০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এছাড়া একটি উইকেট শিকার করেন রুবেল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

সাকিব ফেরায় চাপ বাড়ল বাংলাদেশের

আপডেট সময় ১২:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮