ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সব ম্যাচ দুবাইয়ে কেন: সরফরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের মাঝপথেই তৈরি হলো বিতর্ক। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুপার ফোর পর্বের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু নিয়মানুযায়ী সূচি নির্ধারণ হওয়ার কথা গ্রুপ পর্ব শেষে। সুপার ফোরের শিডিউলে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে।

এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুইটি শহরে। একটি হলো দুবাই। অপরটি আবুধাবি। গ্রুপ পর্বে ভারতের দুইটি ম্যাচ রাখা হয়েছিল দুবাইতে। এটা নিয়ে কোনো সমস্যা নেই কারো। কিন্তু সুপার ফোর পর্বে ভারতের তিনটি ম্যাচই দুবাইতে রাখা হয়েছে। অথচ অন্য প্রতিটি দলেরই আবুধাবিতে ম্যাচ রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে এমনিতে খুবই গরম। খেলোয়াড়দের জন্য ভ্রমণ করা খুবই কষ্টকর। আবুধাবিতে ম্যাচ খেলতে যেতে হলে খেলোয়াড়দের প্রায় এক-দেড় ঘণ্টা ভ্রমণ করতে হবে।

সুপার ফোরের ফিকশ্চারে ভারতকে এমন সুবিধা দেয়ার বিষয়টি নিয়ে পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘ভ্রমণ একটা ইস্যু। ম্যাচের আগে যদি আপনাকে এক-দেড় ঘণ্টা ভ্রমণ করতে হয় তাহলে সেটা খুবই কষ্টকর।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি সব দলকেই সমান সুযোগ দেয়া উচিৎ। সেটা ভারত হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো দল হোক। যদি আবুধাবিতে ম্যাচ হয় তাহলে সেখানে প্রতিটি দলেরই একটা বা দুইটা করে ম্যাচ রাখা উচিৎ। আমি জানি না এসিসি এটা কী করল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের সব ম্যাচ দুবাইয়ে কেন: সরফরাজ

আপডেট সময় ১০:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮