ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গজারিয়ায় সিএনজি পাম্পে আগুন, আহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে শাহ শের আলী সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যার এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সিএনজি পাম্পটির ৪ কর্মচারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, রোববার বিকালে ৫টার দিকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেল বোঝাই একটি লরি থেকে তেল আনলোড করার সময় তাতে আগুন লেগে যায়। গাড়িটির চালক তাৎক্ষণিকভাবে লরিটিকে তেল আনলোড করার জায়গা থেকে সামনের খালি জায়গায় সরিয়ে নিয়ে যান।

এসময় গাড়িটিতে আগুন ধরে যায়। প্রথমে পাম্পটির কর্মীরা নিজস্ব অগ্নিপ্রতিরোধী সরঞ্জামের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে খবর পেয়ে গজারিয়া, দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যায় ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুন নেভাতে গিয়ে সিএনজি পাম্পের চার কর্মচারী জজ মিয়া (৬০), সজিব (২৮), রিয়াজ (১৯), শাহ আলম (৩০) আহত হয়। আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তেল বোঝাই লরি, পাম্পটির সামনের দিকের কিছু অংশ এবং একটি ফাস্ট ফুডের দোকানের আংশিক পুড়ে যায়। প্রায়য় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান জানান, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে তবে অগ্নিকাণ্ডের কারণ তাদের কাছে এখনো স্পষ্ট নয় । পাইপ দিয়ে তেল আনলোড করার সময় প্রথম পাম্পটির কর্মচারীরা আগুন দেখতে পায় বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গজারিয়ায় সিএনজি পাম্পে আগুন, আহত ৪

আপডেট সময় ১১:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮