ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাজে শট খেলে মাহমুদউল্লাহ আউট

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুরুর ধাক্কা সামলিয়ে মুশফিক-মিঠুনের ব্যাটে ভালোভাবেই খেলায় ফেরে বাংলাদেশ দল। মিঠুনের বিদায়ের পর সেই ভালোর রেশ ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আমিলা আপনসের স্পিন বলে কাভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন রিয়াদ (১)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬.২ ওভারের খেলা শেষে ১৩৬ রান। ৬৪ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক।

ফিফটি গড়ে মিঠুনের বিদায়

প্রথম ওভারে ১ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। লিটন কুমার দাস ও সাকিব আল হাসানের বিদায়ের পর দ্বিতীয় ওভারে বাঁ-হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

মুশফিক-মিঠুনের মধ্যে ভালো বোঝা পড়া ছিল। তাদের ব্যাটে ভর করেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। ইনিংসের ২৭তম ওভারে মালিঙ্গার বাউন্স বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মিঠুন।শুরুতে তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে উত্তরণ করেন মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন তারা।

মালিঙ্গার তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৬৮ বলে পাঁচ চার ও দুটি ছক্কার সাহায্যে ৬৩ রান করে ফেরেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার প্রথম ফিফটি।

শুরুতেই বিপদে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। তার বিদায়ের ঠিক পরের বলে ফিরেন সাকিব আল হাসান।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে বিপদে পড়েন লিটন। প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন এই ওপেনার। সাকিব কিছু বুঝে ওঠার আগেই দেখেন লাসিথ মালিঙ্গার বলে বোল্ট। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে একঘরে হয়ে পড়েছে বাংলাদেশ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাজে শট খেলে মাহমুদউল্লাহ আউট

আপডেট সময় ০৮:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮