ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চোটাক্রান্ত তামিম হাসপাতালে

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক্স-রে করার জন্য তামিম ইকবালকে দুবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়েছে। শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলা অবস্থায় শনিবার বাঁ-হাতে চোট পান তামিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।

শুরুর ধকল কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ওভারে ফের বিপদে পড়ে বাংলাদেশ দল। ইনজুরিতে আক্রান্ত দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপ শুরুর আগেই আঙুলের ইনজুরিতে আক্রান্ত তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামেন তিনি।

কিন্তু লাসিথ মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ, দ্বিতীয় ওভারে হারায় তামিমকে।

সুরঙ্গা লাকমলের বাউন্সারে পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল গিয়ে তামিমের বাঁহাতে আঘাত হানে। প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। ডাগ আউটে বসে থাকা জাতীয় দলের ফিজিও ছুটে আসেন মাঠে। ব্যথা নিয়ে খেলাটা আর চালিয়ে যেতে পারেননি তামিম। ফেরেন সাজঘরে। ইনিংসের শেষ দিকে তার মাঠে ফেরা নিয়ে রয়েছে সংশয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

চোটাক্রান্ত তামিম হাসপাতালে

আপডেট সময় ০৭:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮