ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর রাখার দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি রাজনৈতিক সংগঠন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাশনাল আ্ওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী, বাংলাদেশ জনতা পার্টি ও জয়বাংলা মঞ্চ নামের চারটি সংগঠন এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে। তিনি বাংলাদেশে বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। তার নামে রাজধানী হবে এটাই তো স্বাভাবিক।

এ সময় তারা আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনেক সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা ঢাকাবাসী তার আরো একটি সাহসী পদক্ষেপ দেখতে চাই। তা হলো ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করা। কারণ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সৃষ্টি হয়েছে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

বাংলাদেশ জনতা পার্টির সভাপতি আনোয়ার শাহের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, জয়বাংলা মঞ্চের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় পার্টি জেপির নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, জাতীয় প্রেসক্লাবের সহসভাপিত আজিজুল ইসলাম ভূইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর রাখার দাবি

আপডেট সময় ১১:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭