ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহী হবে প্রাণবন্ত শহর : মেয়র লিটন

অাকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আগামীতে রাজশাহী হবে প্রাণবন্ত শহর, খেলাধূলার শহর, সংস্কৃতি চর্চার শহর। বিগতসময়ে আমি মেয়র থাকাকালে খেলাধূলার ও সংস্কৃতি চর্চার ওপর জোর দিয়েছিলাম। সেসব কাজ আবার শুরু করব।

বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব-১৭) এর সিটি করপোরেশন পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে নগরীর চার থানার চারটি দল অংশ নিয়েছে। শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, ‘খেলার স্টেডিয়াম ও মাঠ সংষ্কার করে উন্নত করেছিলাম। কিন্তু গত পাঁচ বছরে সব ম্লান হয়ে গেছে। আমি দায়িত্ব নেওয়ার পর আবারো খেলাধূলা হবে, সংস্কৃতি চর্চা হবে, ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য গোল্ডকাপ খেলা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাজশাহী হবে প্রাণবন্ত শহর : মেয়র লিটন

আপডেট সময় ০৫:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮