ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

একটি মানুষও গৃহহীন থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। হৃতদরিদ্র মানুষের চাহিদা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীবের হক গরীবের দ্বারে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনি এলাকা রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের মাঝে ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাঘা-চারঘাটের কোনো মানুষ বলতে পারবে না যে তার বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছেনি। গ্রামের কোনো মানুষ বলেনি যে, আমার জমি আছে, ঘর নেই। জমি থাকলে ঘর করে দেয়ার এ উদ্যোগ প্রধানমন্ত্রী নিজের চিন্তাÑভাবনা থেকে গ্রহণ করেছেন।

এ প্রকল্পের আওতায় বাঘা উপজেলায় ৪০৮টি বাড়ি নির্মাণ করার কাজ সরকার হাতে নিয়েছে। প্রতিটি বাড়িতে এক লাখ টাকা হিসেবে মোট চার কোটি আট লাখ টাকা ব্যয় করা হবে। দুই মাসের মধ্যে বাড়িগুলো নির্মাণ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

একটি মানুষও গৃহহীন থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮