ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউটিউবে চোখের জন্য সহনীয় ‘ডার্ক মোড’

আকাশ আইসিটি ডেস্ক:

এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য ডার্ক মোড সুবিধা চালু করেছে ইউটিউব। এর আগেই অবশ্য আইওএস অপারেটিং সিস্টেমে এ সুবিধা চালু করা হয়েছিল।

ডার্ক মোড ফিচারটি কাজে লাগিয়ে রাতে অন্ধকারে কাজ করার সময় চোখের জন্য সহনশীল স্ক্রিনে ইউটিউবের স্ক্রিন দেখা যাবে। অর্থাৎ উজ্জ্বল আলোর পরিবর্তে রাতে ব্যবহার উপযোগী হালকা কালো রঙে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যাবে। ফলে চোখের ওপর চাপ কমবে।

ফিচারটি ব্যবহারের জন্য ইউটিউবের অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করে ডার্ক থিম নির্বাচন করতে হবে। চাইলে যেকোনো সময় সেটিংসটি পরিবর্তনও করা যাবে। ফিচারটি পরখ করার জন্য পর্যায়ক্রমে সব ব্যবহারকারীকে ‘Try the new Dark Theme’ পাঠাবে ইউটিউব কর্তৃপক্ষ। এত দিন কম্পিউটারের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ মিললেও এবার অ্যান্ড্রয়েডে এ সুবিধা চালু করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউটিউবে চোখের জন্য সহনীয় ‘ডার্ক মোড’

আপডেট সময় ১২:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮