ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির বিরুদ্ধে কঠোর সমালোচনায় পাকিস্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরব নারী ও শিশুসহ ইয়েমেনের নিরপরাধ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে বহুবার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরিন মাযারি।

তিনি পাশ্চাত্য বিশেষ করে আমেরিকার ওপর নির্ভরশীল না হয়ে বরং ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মাধ্যমে নিজেদের মধ্যকার সংকট নিরসনের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

সম্প্রতি ইয়েমেনের একটি বাসে সৌদি আরবের বিমান হামলায় বহু শিশু নিহত হওয়ার কথা উল্লেখ করে পাকিস্তানের এ মন্ত্রী ইয়েমেনে আগ্রাসন বন্ধের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানান।

পাকিস্তানের কোনো পদস্থ কর্মকর্তার পক্ষ থেকে ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানানো ও একে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে আখ্যায়িত করার ঘটনা এটাই প্রথম।

এ থেকে বোঝা যায়, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের নতুন প্রশাসন ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে।

একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করারও চেষ্টা করছে পাক সরকার।

এর আগে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সরাসরি সহযোগিতা না করলেও তৎকালীন সেনাপ্রধান রাহিল শরিফ সামরিক প্রশিক্ষণের কথা বলে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বজায় রেখেছিলেন।

এদিকে মুসলিম দেশগুলোর ওপর আমেরিকার চাপ বৃদ্ধির কারণে এ দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি আরও জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় ইমরান খানের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির বিরুদ্ধে কঠোর সমালোচনায় পাকিস্তান

আপডেট সময় ১১:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮