ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় ভেন্যু কক্সবাজার!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাফ সুজুকি কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ এখন দর্শক। নেপালের কাছে হেরে সেমিফাইনাল-স্বপ্ন ভেঙে গেছে। সামনে ছয় জাতির বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জাতির পিতার নামে এ টুর্নামেন্টের আয়োজকও বাংলাদেশ।

১-১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। প্রথমে বলা হয়েছিল, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়াম টুর্নামেন্টের দুটি ভেন্যু। সিলেটে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের সব ম্যাচ। ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এদিকে গত ২৯ আগস্ট নীলফামারীতে বাংলাদেশ-শ্রীলংকা ফিফা প্রীতি ম্যাচে দর্শকের ঢল নামায় উত্তরবঙ্গের এই জেলায়ও বঙ্গবন্ধু গোল্ডকাপের দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু শেষ পর্যন্ত নীলফামারীতে খেলা হচ্ছে না।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেয়া হতে পারে কক্সবাজারকে। আজ বাফুফের একটি প্রতিনিধি দল কক্সবাজার যাচ্ছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সেখানকার মাঠ ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে প্রতিনিধি দলকে ভিডিওচিত্র তুলে আনতে বলেছেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ কাল জানালেন, তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার থেকে ফেরার পর সেমিফাইনালের ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, ‘আমাদের তিন সদস্যের একটি দল কাল (আজ) কক্সবাজার যাচ্ছে। তারা ফেরার পর বুধবার সেমির ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া জানান, ‘বাফুফে প্রতিনিধি দল কাল (আজ) আসছে। তারা মাঠ এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেখবে।’ তিনি বলেন, ‘আমাদের অবকাঠামো ও সুযোগ-সুবিধা খুবই ভালো। এর আগে আমরা কক্সবাজারে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করেছি। আশা করি, বঙ্গবন্ধু গোল্ডকাপের দুটি সেমিফাইনাল আমরা পাব।’

এদিকে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ রহমান মুন বলেন, ‘আমাদের এখানে দুটি সেমি হওয়ার কথা ছিল। সম্ভবত হবে না।’ তিনি যোগ করেন, ‘শুনেছি স্পন্সর প্রতিষ্ঠানের কথায় নীলফামারী থেকে ভেন্যু সরিয়ে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।’

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী ফিলিপাইন ও লাওস। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের সঙ্গে রয়েছে তাজিকিস্তান ও ফিলিস্তিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় ভেন্যু কক্সবাজার!

আপডেট সময় ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮