ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এপিএলে একই দলে তামিম-মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বব্যাপী চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের জোয়ার। সেই ধারাবাহিকতায় দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। সেই লিগে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তারা খেলবেন নাঙ্গরহারের হয়ে।

সোমবার দুবাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০ ক্রিকেটারকে তোলা হয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে। সেখানে প্রথম দফায় তামিম-মুশফিককে কিনে নেয় নাঙ্গরহার। এখনও নিলাম চলছে। ড্রাফটের জন্য ৪০ বিদেশি খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

নিলামে ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম। আর সিলভার ক্যাটাগরিতে ছিলেন মুশফিক। প্রথম ডাকেই তাদের নেয় নাঙ্গরহার। সেই দলের আইকন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

দল পেয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বুমবুমখ্যাত ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাকতিয়া। টি-টোয়েন্টির বিজ্ঞাপন ক্রিস গেইলকে আইকন খেলোয়াড় হিসেবে ভিড়িয়েছে বালখ। কান্দাহারের আইকন খেলোয়াড় হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

আসছে ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এপিএলের প্রথম আসর। উদ্বোধনী আসরে শিরোপার লড়াইয়ে লড়বে পাঁচ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

এপিএলে একই দলে তামিম-মুশফিক

আপডেট সময় ০১:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮