ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্দায় ফিরছেন ‘বেদের মেয়ে জোছনা’ জুটি

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলা সিনেমার জগতে ইতিহাস হয়ে আছেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ জুটি। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল তাদের অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটি। সেই সময়ই ছবিটি ২৫ কোটি টাকা আয় করেছিল। যে রেকর্ড ২০১৮ সালে এসেও ভাঙেনি।

অথচ তোজাম্মেল হক বকুল পরিচালিত সে ছবিটির নির্মাণ ব্যয় ছিল মাত্র ২০ লাখ টাকা। এই ছবির মাধ্যমেই সুপারহিট জুটি হিসেবে সকল শ্রেণির দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ।

‘বেদের মেয়ের জোছনা’র ব্যাপক সাফল্যের পর আরও কয়েকটি ছবিতে জুটি বাঁধেন তারা। কিন্তু হঠাৎই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তখনকার সুপারহিট নায়িকা অঞ্জু ঘোষ। ২২ বছর ধরে থাকেন কলকাতায়।

দীর্ঘ সময় পরে গত বৃহস্পতিবার একটি সিনেমার প্রযোজনা-সংক্রান্ত কাজে ঢাকায় আসেন নায়িকা। রবিবার অংশ নেন সংবাদ সম্মেলনে। সেখানে অঞ্জু ঘোষকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার ‘বেদের মেয়ে জোছনা’ ছবির নায়ক ইলিয়াস কাঞ্চন। সেখানে দুই তারকাকেই আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

রবিবারের এই সংবাদ সম্মেলনেই অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন জুটির ভক্তদের জন্য আসে দারুণ এক সুখবর। তাদের নিয়ে আবারও একটি ছবি নির্মাণের ঘোষণা দেন প্রযোজক নাদের খান। যেটির নাম ‘জোসনা কেন পরবাসে’ হবে বলে তিনি জানান।

প্রযোজক নাদের বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ জুটি বাংলা সিনেমার দর্শকের কাছে এক আবেগের নাম। দর্শকের কাছে এখনও তাদের জনপ্রিয়তা রয়েছে। কাজেই বর্তমান সময়কে মাথায় রেখে ভালো একজন পরিচালক দিয়ে ‘জোছনা কেন পরবাসে’ ছবিটি নির্মাণ করব।’

পুনরায় জুটি বেঁধে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষও। সংবাদ সম্মেলনে নির্মাতা শহীদুল হক খানও একটি ছবি তৈরির ঘোষণা দেন। যেটিতে অভিনয় করবেন অঞ্জু ঘোষ। তবে সেই ছবিতে ইলিয়াস কাঞ্চন থাকবেন কি না সেটা পরিষ্কার করেননি নাদের।

এদিকে, চার দিনের সফর শেষে আজ সোমবার কলকাতায় ফিরে গেছেন নায়িকা অঞ্জু ঘোষ। আগামী মাসে আবারও তার ঢাকায় আসার কথা রয়েছে। সে সময় তিনি তার প্রযোজিত ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পর্দায় ফিরছেন ‘বেদের মেয়ে জোছনা’ জুটি

আপডেট সময় ০৯:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮