ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কখন যাচ্ছেন তামিম-রুবেল?

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে অংশ নিতে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি তামিম ইকবাল ও রুবেল হোসেন। একই কারণে দলের সঙ্গে যাওয়া হয়নি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি এশিয়ার সেরা হওয়ার ১৪তম আসর। এতে অংশ নিতে রোববার রাতে মাশরাফির নেতৃত্বে দেশ ছেড়েছেন মোস্তাফিজ-মুশফিকরা।

কিন্তু শেষ মুহূর্তের জটিলতার কারণে আটকে গেছেন তামিম-রুবেল। রোববার সবকিছু বন্ধ থাকায় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তারা। ফলে পিছিয়েছে তাদের ফ্লাইট।

সবশেষ খবর, নান্নু ও সুজনের সঙ্গে একই ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন তামিম-রুবেল। গিয়েই যোগ দেবেন দলের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে সোমবার বিকালের মধ্যেই ভিসা পাওয়ার কথা তাদের।

মিনহাজুল আবেদিন বলেন, একসঙ্গেই চারজনের (নান্নু, সুজন, রুবেল, তামিম) ভিসা পাব। গতকাল নানা জটিলতা থাকায় তা আমাদের হাতে এসে পৌঁছায়নি। আশা করছি, দুপুরের পরই ভিসা পেয়ে যাব। পেয়ে গেলে রাতের ফ্লাইটেই সবাই চলে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

কখন যাচ্ছেন তামিম-রুবেল?

আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮