ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া কাপে খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ১৫-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাইগারদের বহনকারী বিমানটি ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

এশিয়া কাপের জন্য মোট ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সুতরাং, আজ তিনি ছাড়া দলের অন্য সবাই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হবেন। জানা গেছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। গ্রুপ পর্বের অন্য ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া কাপে খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বে টাইগাররা

আপডেট সময় ০৭:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮