ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হর্ন বাজানোর নিয়ে ডিএমপির ৯ নির্দেশনা

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের শেষ হওয়ার পর থেকে রাজধানীসহ সারাদেশে সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ এবং সচেতনতা তৈরির জন্য সেপ্টেম্বরজুড়ে চলছে ট্রাফিক সচেতনতা মাস।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীর শাহবাগে যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিলিকৃত লিফলেটে নানা নির্দেশনার পাশাপাশি চালকদের যেখানে সেখানে প্রয়োজন ছাড়া হর্ন দেয়ার বদভ্যাস ত্যাগ করতে বলা হয়েছে।

লিফলেট বিতরণ শেষে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিসাচ (নিরাপদ সড়ক চাই) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক এই লিফলেটে যেসব স্থানে হর্ন বাজান নিষিদ্ধ ও দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয় ও নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে।

হর্ন বাজানো যাবে না যে ৯ স্থানে :

১. বিশেষ প্রয়োজন ছাড়া হর্ন বাজানোর বদভ্যাস ত্যাগ করুন।

২. শিক্ষা প্রতিষ্ঠান- বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি এলাকায় হর্ন বাজানো যাবে না।

৩. হাসপাতাল এলাকায় হর্ন বাজানো যাবে না।

৪. মসজিদ মন্দির, গির্জা, প্যাগোডা এলাকায় হর্ন বাজানো যাবে না।

৫. আবাসিক এলাকায় হর্ন বাজানো যাবে না।

৬. যেকোনো সংরক্ষিত এলাকায় (বিশেষ করে সচিবালয়) হর্ন বাজানো যাবে না।

৭. আদালত এলাকায় হর্ন বাজানো যাবে না।

৮. রাতে হর্ন বাজানো যাবে না।

৯. যেখানে হর্ন বাজানো নিষেধ আছে সেখানে হর্ন বাজানো যাবে না।

দুর্ঘটনা এড়াতে :

১. উল্টো দিকে গাড়ি না চালানো।

২. যেখানে সেখানে গাড়ি পার্ক না করা।

৩. গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বলা।

৪. বেপরোয়াভাবে গাড়ি না চালানো।

৫. নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালানো।

৬. যেখানে সেখানে ওভারটেকিং না করা।

৭. শারীরিক ও মানসিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি না চালানো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হর্ন বাজানোর নিয়ে ডিএমপির ৯ নির্দেশনা

আপডেট সময় ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮