ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যখন তখন গ্রাহকদের এসএমএস দেয়া যাবে না

আকাশ আইসিটি ডেস্ক:

এমসের মাধ্যমে প্রমোশনাল ক্যাম্পেইন বা পণ্য সংক্রান্ত তথ্য দিয়ে গ্রাহকদের কাছে এসএমএস পাঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ‘ধর্মীয় কার্যকলাপের সময়’ এসএমএস ও আইভিআর-এর মাধ্যমে প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রোডাক্ট সংক্রান্ত তথ্য দিয়ে গ্রাহকদের কাছে এসএমএস পাঠানো যাবে না।

সম্প্রতি সব মোবাইল ফোন কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো বিটিআরসির ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, মোবাইল এসএমএস-এর মাধ্যমে পাঠানো সব বাংলা এসএমএস বাংলা অক্ষর ব্যবহার করে পাঠাতে হবে। কোনোভাবেই ইংরেজি অক্ষর ব্যবহার করে বাংলা বাক্যে এসএমএস পাঠানো যাবে না।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে সব গ্রাহককে মোবাইল এসএমএস-এর মাধ্যমে ডিএনডি (ডু নট ডিসটার্ব) নীতি সম্পর্কে অবহিত করে তা কমিশনকে জানাতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।

মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির বিটিআরসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলা ভাষা বাংলা অক্ষর দিয়েই হওয়া উচিত।’

তবে সব হ্যান্ডসেটে যেন বাংলা অক্ষর দেখা যায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য বিটিআরসিকে পরামর্শ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যখন তখন গ্রাহকদের এসএমএস দেয়া যাবে না

আপডেট সময় ১১:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮