ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসাদকে কি কারণে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প?

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন একটি তথ্য প্রকাশ করেছে দৈনিক ওয়াশিংটন পোস্ট। এতে মার্কিন খ্যাতনামা এক সাংবাদিকের বইয়ের কিছু অংশ ছাপানো হয়।

ফেয়ার নামের এ বইয়ের অংশবিশেষ প্রকাশ করেছে দৈনিক ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে বলেছিলেন, ‘তিনি সিরিয়ার নেতাকে হত্যা করতে চান।’ এর আগে, সিরিয়ার ইদলিব প্রদেশের খান শায়খুন এলাকায় কথিত রাসায়নিক হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করে ওয়াশিংটন।

২০১৭ সালে দামেস্ক সরকারের ওপর রাসায়নিক হামলার দোষ চাপিয়ে ট্রাম্প ওই হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিলেন বলে নতুন একটি বইয়ে তথ্য প্রকাশ করেছেন মার্কিন খ্যাতনামা সাংবাদিক বব উডওয়ার্ড।

ট্রাম্প ফোনে ম্যাটিসকে বলেছিলেন, ‘তাকে হত্যা করুন। সিরিয়ায় ঢুকে পড়তে হবে এবং আসাদ ও আরও অনেককে হত্যা করতে হবে।’

জবাবে ম্যাটিস বলেছিলেন, তিনি শিগগিরি এটা করবেন। ম্যাটিস এ বক্তব্যের মধ্য দিয়ে দৃশ্যত ট্রাম্পকে শান্ত করার চেষ্টা করেছেন। ফোন রেখে ম্যাটিস একজন শীর্ষপর্যায়ের সহকর্মীকে বলেছিলেন, ‘আমরা এর কিছুই করব না। আমরা ভেবেচিন্তে কাজ করব।’

এ ঘটনার পর মার্কিন জাতীয় নিরাপত্তা টিম সিরিয়ার বিরুদ্ধে বিমান হামলার প্রস্তুতি নেয় যার নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দিয়েছিলেন।

বইটিতে বব উডয়ার্ড বলছেন, পররাষ্ট্র বিষয়ে ট্রাম্পের অজ্ঞতা দেখে জিম ম্যাটিস বিস্মিত হয়েছিলেন। তিনি তার ঘনিষ্ঠ লোকজনকে বলেছিলেন, ট্রাম্পের বুদ্ধি পঞ্চম অথবা ষষ্ঠ গ্রেডের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসাদকে কি কারণে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প?

আপডেট সময় ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮