ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিদেশের মাটিতে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। গত পাঁচ বছরে বিদেশের মাটিতে টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটিং গড় ৫০। টেস্টে বিদেশের মাটিতে বাংলাদেশ দল যেখানে সংগ্রাম করে সেখানে মুশফিকুর রহিম ব্যক্তিগতভাবে ভালো খেলেন কীভাবে? এমন প্রশ্নের জবাবে মুশফিকুর রহিম বলেছেন, বিদেশের মাটিতে রান করাকে তিনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন।

বুধবার মুশফিকুর রহিমের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই সাক্ষাৎকার বিষয়টি তুলে ধরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মুশফিকুর রহিম বলেছেন, ‘কেউ শুধু দেশের মাটিতে অথবা বিদেশের মাটিতে বেশি রান করতে চায় না। আমি প্রতি সিরিজেই দলের জন্য অবদান রাখতে চাই। কিন্তু এটা ঠিক যে বিদেশের মাটিতে রান করাটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। অনেকের মধ্যে এই ধারণা আছে যে, বাংলাদেশের খেলোয়াড়রা শুধু দেশের মাটিতে ভালো করে। আমি চেষ্টা করেছি বিদেশের মাটিতে ভালো করার।’

তিনি আরো বলেন, ‘তামিম, সাকিব, রিয়াদ ভাই ও আমি প্রায়ই আলোচনা করেছি যে, ব্যাটিংয়ে আমাদের নেতৃত্ব দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে আমি ভালো করিনি। আশা করি, পরবর্তীতে আমি ভালো করব। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিদেশের মাটিতে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামেন মুশফিক

আপডেট সময় ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮