ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য এখনও কমেনি’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলছেন জো রুট। তার মনে হয়েছে, টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য এখনও কমে যায়নি। রয়েছে বহাল তবিয়তে। সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে ৬০ রানে জেতার পরের দিন ইংল্যান্ড অধিনায়ক রুট বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। টেস্ট ক্রিকেটের উত্তেজনা যে এখনও কমে যায়নি, তা প্রমাণ করে দিয়ে গেল এই ম্যাচ। ক্রিকেটের ভবিষ্যতের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।’

এ ধরনের একটি টেস্ট ম্যাচ উপহার দেয়ার জন্য তাদের প্রতিপক্ষ দলকেও ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। রুটের কথায়, ‘ভারতের প্রশংসা করতেই হবে। গোটা সিরিজজুড়ে এখনও পর্যন্ত যেভাবে ওরা লড়াই চালিয়ে গিয়েছে, তা সত্যি অসাধারণ। প্রথম ম্যাচ ও চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে।’

চতুর্থ টেস্টে জয়ের কারণ হিসেবে বোলারদের বৈচিত্র্যের কথাও তুলে ধরেছেন রুট। বলেন, ‘আমার হাতে সব ধরনের বোলার রয়েছে। সেটাই ভারতের মতো ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে পার্থক্য গড়ে দিয়েছে। তিন পেসার, দু’ধরনের স্পিনার ও একজন অলরাউন্ডার মিলে আমার কাজটি সহজ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব সময় অধিনায়কের চোখ দিয়ে পিচ পর্যবেক্ষণ করার চেষ্টা করি। এই পিচ দেখে এরকম একটি দল খেলানোর কথাই আমার মাথায় আসে। অনেকেই হয়তো বলবেন অতিরিক্ত বৈচিত্র্য আনার চেষ্টা। কিন্তু আমি মনে করি, এতেই দলের ভারসাম্য ফিরেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য এখনও কমেনি’

আপডেট সময় ০৩:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮