ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এশিয়া কাপের আগে শ্রীলংকা শিবিরে বড় ধাক্কা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের আগে বড়সড় ধাক্কা খেল শ্রীলংকা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে খেলবেন না আকিলা ধনঞ্জয়া। আর ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন দিনেশ চান্দিমাল।

এ মুহূর্তে নিজের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন আকিলা। এশিয়া কাপ শুরুর সময়েই তার স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। তাই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে খেলবেন না তিনি। এ বোলিং অলরাউন্ডারের শূন্যতা পূরণে দিলরুয়ান পেরেরার দিকে চেয়ে থাকবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েছেন চান্দিমাল। এতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার সেবা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে শ্রীলংকার। তাই ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে ডাক পেতে যাচ্ছেন নিরোশান ডিকভেলা।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে শ্রীলংকা। ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবেন লংকানরা। এ টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরছেন লাসিথ মালিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

এশিয়া কাপের আগে শ্রীলংকা শিবিরে বড় ধাক্কা

আপডেট সময় ০২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮