ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিনা কারণে বাদ হাফিজ, তবে…

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অপ্রত্যাশিতভাবে তাতে ঠাঁই হয়নি অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের। কোনো কারণ না দেখিয়েই তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা! এতে অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন!

তবে নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হকের কণ্ঠে ভিন্ন সুর। বললেন, হাফিজের ওপর এখনো আমাদের ভরসা আছে। ২০১৯ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের পরিকল্পনায় আছে সে। কিন্তু কী কারণে তাকে বাদ দেয়া হয়েছে সুস্পষ্টভাবে সেই ব্যাখ্যা দেননি তিনি।

গেল গ্রীষ্মে ইংল্যান্ডে চিরশত্রু ভারতকে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে পাকিস্তান দলে ছিলেন হাফিজ। সবশেষ তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজেও ছিলেন তিনি। তবে জিম্বাবুইয়ানদের বিপক্ষে সাইডবেঞ্চে বসে থাকতে হয় তাকে। এখন তার বয়স ৩৭। সব মিলিয়ে ডানহাতি বোলিং অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন ক্রিকেটবোদ্ধারা!

কিন্তু তাদের সঙ্গে একমত নন ইনজামাম। তিনি বলেন, বিশ্বকাপের জন্য ২০-২২ জন খেলোয়াড় আমাদের পরিকল্পনায় আছে। সেই তালিকায় আছে হাফিজ।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, হাফিজ খুবই ভালো ক্রিকেটার। এখন সে বোলিংও করতে পারে। এশিয়া কাপের পর প্রচুর ক্রিকেট আছে। এ মুহূর্তে আমরা বিকল্প খোঁজার চেষ্টা করছি।

ইনজি বলেন, আমরা খেলোয়াড় নির্বাচন করি। এতে দলীয় স্বার্থ ও ভবিষ্যত দেখা হয়। কোনো খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ- এমন দাবি করার কোনো অধিকার আমাদের নেই।

বাছাইপর্বের বৈতরণী অতিক্রম করে আসা দলের (সংযুক্ত আরব আমিরাত কিংবা হংকং) বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। তিনদিন পর চিরশত্রু পড়শি ভারতের মোকাবেলা করবে সরফরাজ বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিনা কারণে বাদ হাফিজ, তবে…

আপডেট সময় ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮