ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী-কন্যা-পুত্রকে সাথে নিয়ে মাশরাফির নৌকা ভ্রমণ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরিবারকে সাথে নিয়ে ঘুরে এলেন আশুলিয়ার বেড়িবাঁধে। সেখানে নদীতে নৌকা করে বেশ খানিকটা সময় কাটিয়েছেন। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমী, মেয়ে হুমায়রা মুর্তজা, ছেলে সাহেল মুর্তজা, ভাই মোর্সালিন মুর্তজা ছিলেন অধিনায়কের সাথে।

মাশরাফি পরিবাররে সাথে আরও এক ক্রিকেটার পরিবারও ছিলেন। তারা হলেন কাজী নুরুল হাসান সোহান ও তার নববিবাহিতা স্ত্রী তাসনিম ইসলাম লিসা। টেস্ট না খেললেও অনুশীলন করছেন মাশরাফি। টেস্ট দল ঢাকার বাইরে থাকাকালে অনুশীলন করেছেন হাইপারফরম্যান্স দলের সাথে। মাঝে কিছুদিন অসুস্থতার কারণে বিশ্রাম নিয়েছেন। আবারও ফিরেছেন অনুশীলনে। তবে তারই ফাঁকে পরিবারের সাথেও দিচ্ছেন সময়।

১১ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজ সামনে রেখে মুশফিকুর রহিমের দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই অনুশীলনের ফাঁকে কিছুটা সময় পরিবারের সাথে বাংলাদেশ দলের কাপ্তান।

২০০৯ সাল থেকেই মাশরাফিকে আর সাদা পোশাকে দেখা যায়নি। টি-টুয়েন্টি থেকেও অবসর নিয়েছে। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে আছে বাংলাদেশের। আর সে কথা মাথায় রেখেই অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রী-কন্যা-পুত্রকে সাথে নিয়ে মাশরাফির নৌকা ভ্রমণ

আপডেট সময় ১২:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭