ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘুমানোর পর পাশে কী হয় জানেন?

আকাশ নিউজ ডেস্ক:

একজন মানুষ যখন ঘুমিয়ে থাকেন, তখন তার শরীরে নানা রাসায়নিক এবং হরমোনাল ক্রিয়া-বিক্রিয়া ঘটে চলে। এই সময়ে আমাদের শরীর এমন এক অবস্থার মধ্যে দিয়েও যায় যাকে বলা হয় ব়্যাপিড আই মুভমেন্ট। মানে, ঘন ঘন চোখের পাতা বন্ধ অবস্থাতেই কাঁপতে থাকা! এই অবস্থাটা পুরোপুরি ঘুম নয়, বরং অনেকটাই জেগে থাকার কাছাকাছি।

এছাড়াও শ্বাসপ্রশ্বাস, রক্তচাপ সংক্রান্ত আরও অনেক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে চলে ঘুমের গভীরে। ঠিক কী কী, জেনে নেওয়া যাক এক এক করে!

স্লিপ প্যারালিসিস: বাংলা করলে দাঁড়ায় ঘুমের মধ্যে পক্ষাঘাত! তা বলে ধরে নেবেন না, আপনি যখন ঘুমোচ্ছেন, তখন আপনার শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে। তাহলে ব্যাপারটা কী? এই সময়ে শরীর থাকে ব়্যাপিড আই মুভমেন্টের মধ্যে এবং পেশিগুলি শক্ত হয়ে যায়। রোজ যদি এরকম হতে থাকে, তাহলে কিন্তু চিন্তার কারণ রয়েছে। কেন না, ঘুম অনিয়মিত হচ্ছে। সে ক্ষেত্রে নারকোলেপসি নামের এক ধরনের স্নায়ুর অসুখের সম্ভাবনা থেকে যায়। তাই এরকম হতে থাকলে একজন স্নায়ু বিশেষজ্ঞকে দেখানো উচিত।

বডি টেম্পারেচার: আমরা যখন ঘুমোই, তখন আমাদের শরীরের উষ্ণতাও পরিবর্তিত হতে থাকে। শুধু তাই নয়, সঙ্গে রক্তচাপ, নিশ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক হার এবং হৃৎস্পন্দনও অনিয়মিত হয়ে পড়ে।

হাইপনিক জার্ক: আপনার কি মনে হয়, ঘুমের মধ্যে আপনি অনেকটা উঁচু থেকে পড়ে যাচ্ছেন? এই ঘটনাটাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় হাইপনিক জার্ক। অনিয়মিত ঘুম থেকে এরকম সমস্যা হয়। এরকম হলে রক্তচাপ বেড়ে যায়। তার সঙ্গেই বেড়ে যায় হৃৎস্পন্দন এবং নিশ্বাস-প্রশ্বাসের হার।

এক্সপ্লোডিং হেড সিনড্রোম: অনেকে ঘুমের মধ্যে ভয় পান! কথাটা শুনে কিন্তু মজা পাওয়ার কিছু নেই। যখন এরকম হয়, তখন মানুষ ঘুমের মধ্যেই নানা কল্পিত শব্দ শুনতে থাকেন। অনেক ক্ষেত্রে দেখতে পান ঝলসে ওঠা আলো। তার সঙ্গেই পাল্লা দিয়ে হাজির হয় প্রচণ্ড মাথাব্যথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুমানোর পর পাশে কী হয় জানেন?

আপডেট সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮