ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঁদপুরের জঙ্গলে ৩০০ বছরের পুরনো মসজিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরে জঙ্গলের ভেতরে সন্ধান মিলেছে প্রায় ৩০০ বছর আগের পুরনো একটি মসজিদের। সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ মসজিদটির সন্ধান পাওয়া যায়। বুধবার বিকালে পুরো জঙ্গলটি পরিষ্কার করার সময় এটি সবার নজরে আসে।

স্থানীয়রা জানান, এলাকার প্রয়াত মুরব্বিরা জানিয়ে গিয়েছিলেন এখানে একটি পুরনো স্থাপনা আছে। কিন্তু কেউই সেখানে যেত না। কারণ এই মসজিদটির ওপরে একটি বিশাল আকারের গাছ ও তার শেকড়, বাঁশঝাড়, অন্যান্য লতাপাতা এর বাইরের অংশকে ঢেকে রেখেছিল।

পরে ওই বাড়ির আজিজ তালুকদার নামে একজন ১০-১২ বছর আগে গাছটি কেটে এটিকে দৃশ্যমান করার উদ্যোগ নেন। কিন্তু পরবর্তীতে কোনো কারণে তিনি আর আগ্রহ প্রকাশ করেননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মামুন বলেন, এটি এতই ভেতরে ছিল যা সম্পূর্ণ দৃশ্যমান করা তার পক্ষে সম্ভব ছিল না। তবে সে সময়ে এটির খবর তিনি স্থানীয় লোকজনকে জানান। কিন্তু ভয়ে কেউ এ মসজিদটিকে দৃশ্যমান ও সংরক্ষণের উদ্যোগ নেননি।

পরবর্তীতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং ওই ইউনিয়নের বাসিন্দা ডা. দীপু মনির উদ্যোগে মসজিদটি দৃশ্যমান করার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, আমরা ধারণা করছি, প্রায় ৩০০ বছর আগে সুলতানি আমলে মসজিদটি নির্মিত হয়েছে। এক গম্বুজবিশিষ্ট মসজিদটির দেয়ালঘেঁষে চারপাশে ৪টি ছোট মেম্বার রয়েছে। পুরো মসজিদটি পোড়া ইট,বালি, চুনা দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুর সদর আসনের এমপি ডা. দীপু মনি বলেন, ৪-৫ বছর আগে আমি কোনো একটি বইতে আমাদের এলাকায় এমন একটি মসজিদ আছে সেটির খবরটি জেনেছিলাম। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মসজিদটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরের জঙ্গলে ৩০০ বছরের পুরনো মসজিদ

আপডেট সময় ০৯:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮