ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

আসামে নাগরিকত্ব থেকে নাম বাদ গেলেও আটক করা হবে না: রাজনাথ সিং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসামে যেসব ভারতীয়র নাম নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়বে তাদের আটক করা হবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ শিং এক বিবৃতিতে বলেন, ৩০ জুলাই জাতীয় নাগরিকত্বের নিবন্ধনের (এনআরসি) হালনাগাদ প্রকাশ করা হবে।

‘এর পর আসামের সব অধিবাসীকে প্রমাণ দেখাতে হবে যে ১৯৭১ সালের ২৪ মার্চের আগে তারা কিংবা তাদের পরিবার সেখানে বসবাস করছিলেন।’

অবৈধ বাংলাদেশি অভিবাসী খোঁজার অজুহাতে মুসলমানদের টার্গেট করা হয়েছে বলে আতঙ্কের মধ্যে ভারত সরকার এ খবর দিয়েছে।

রাজনাথ সিং বিবৃতিতে জানিয়েছেন, আমরা প্রতিটি ব্যক্তির জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। সবার সঙ্গে মানবিক আচরণ করতে চাই। আইন অনুসারে সবাইকে প্রতিকার পেতে যথেষ্ট সুবিধা দেয়া হবে।

তিনি বলেন, যদি কোনো ব্যক্তি এ দাবির ফলে সন্তুষ্ট হতে না পারেন, তবে তিনি ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। কাজেই নাগরিকত্বের জাতীয় নিবন্ধন (এনআরসি) প্রকাশের পর কাউকেই আটকের প্রশ্ন আসতে পারে না।

নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর আসামের মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ নির্বাচনের প্রচারের সময় বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

গত জানুয়ারিতে সীমান্তবর্তী রাজ্যটিতে এনআরসির খসড়া তালিকা থেকে এক কোটি ৩০ লাখ লোকের নাম বাদ পড়ে যায়। মানবাধিকারকর্মীরা বলেন, সরকারের এ উদ্যোগে ভারতীয় মুসলিম নাগরিকদের টার্গেটে পরিণত করা হয়েছে।

রাজনাথ সিং বলেন, নাগরিকত্বে নামে যাতে কেউ হয়রানির শিকার না হন, সে জন্য আসামকে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। কাজেই আতঙ্কের কোনো কারণই দেখছি না।

চা উৎপাদনের জন্য বিখ্যাত ও তেলসমৃদ্ধ আসামে নাগরিকত্ব এবং অবৈধ অভিবাসী নিয়ে অস্থিরতা চলছে। প্রায় তিন কোটি ২০ লাখ লোকের মধ্যে আসামের এক-তৃতীয়াংশ মুসলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

আসামে নাগরিকত্ব থেকে নাম বাদ গেলেও আটক করা হবে না: রাজনাথ সিং

আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮