ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১৭ যাত্রী। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ও চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের দৌতলপুর এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ড্রিমালাইন পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ড্রিমলাইন পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে পানিতে ডুবে এক বৃদ্ধা নিহত হয়। বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় আহত হয় বাসের ১৭ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে স্থানীয় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ডভ্যান খাদে পড়ে মিরাজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার রেজপাতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ঢাকামুখী কভার্ডভ্যানকে (চট্টমেট্রো-ট-১১-০০২৫) মহাসড়কের হায়দারপুল এলাকায় অপর একটি গাড়ি ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানচালক মিরাজ মিয়া গুরুতর আহত হন। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৮:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮