ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিল্লির একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ মরদেহ উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে রোববার সকালে একই পরিবারের ১১ জনের মরদেহ পাওয়া গেছে। তাদের কয়েক জনের দেহ লোহার গ্রিলের সঙ্গে ঝোলানো ছিল। কারও কারও শরীর মেঝে হাত-মুখ-চোখ বাঁধা অবস্থায় শায়িত ছিল।

এনডিটিভি জানিয়েছে, বুরারি এলাকার একটি বাড়িতে মরদেহগুলো পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ, চারটি মেয়ে ও তিন নারী রয়েছেন।

পুলিশের বলেছে, তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে তারা আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এতে কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি।

দিল্লির মধ্যবিত্ত এলাকার এই পরিবারটি নিজেদের বাড়ির সামনের অংশে একটি মুদির দোকান ও একটি আসবাবপত্রের ব্যবসা চালাতেন। প্রতিদিন সকাল ৬টায় দোকান খুলত তারা।

কিন্তু রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দোকান না খোলায় খোঁজ নেয়ার জন্য এক প্রতিবেশী বাড়িটিতে প্রবেশ করেন। পরিবারটির অধিকাংশ সদস্যকে ফাঁস লাগানো অবস্থায় গ্রিল থেকে ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি।

তিনি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। তারা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করার কথা জানিয়েছে।

দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার বলেন, সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত করে দেখছি আমরা, কোনো কিছুই বাতিল করছি না। নাম প্রকাশে এক পুলিশ কর্মকর্তা বলেন, তাদের ঘরের দরজা সচরাচর বন্ধ থাকত। কিন্তু রোববার খোলা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দিল্লির একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮