ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইভিএমে খুশি ভোটাররা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে। এখানে এবার ৬টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নিচ্ছে নির্বাচন কমিশন।

কেন্দ্রগুলো হচ্ছে চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার ২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১(ভোটার ২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার ২৮২৭), রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-১৯২৭) এবং রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭)।

নগরীর ২৮ নং ওয়ার্ডের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিলেন খাদিজা আক্তার।

তিনি প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিলেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খাদিজা আক্তার বলেন, মেশিনে ভোট দিতে হবে আগেই শুনেছিলাম। কিন্তু, এত কম সময়ে ভোট দিতে পারব, নিজেকে বিশ্বাস করাতে পারছি না। খুবই ভালো লেগেছে।

আরেক ভোটার রাহিমা বেগম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। ইভিএমের মাধ্যমে অল্প সময়ে ভোট দিলাম, খুব ভালো লাগছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই বললেই চলে।

নির্বাচন কমিশনের পরিচালক মোস্তফা ফারুক ইভিএমে ভোট তদারকি করছেন। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে হবে।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ নির্বাচন শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইভিএমে খুশি ভোটাররা

আপডেট সময় ১০:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮