ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসান মিথ্যা বলছেন: জাহাঙ্গীর

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগকে মিথ্যাচার বলেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই এই ধরনের মিথ্যাচার করে আসছেন বিএনপি নেতা।

মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পর নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন জাহাঙ্গীর। আর কেন্দ্র থেকে বের হয়ে তিনি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।

আর সকাল আটটার পর টঙ্গীতে নিজ কেন্দ্র বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন হাসান উদ্দিন সরকার।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি তফসিল দেয়ার দিন থেকে বিভিন্ন ধরনের অনিয়মের কথা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছেন। আমি বলেছি তিনি একজন মুরুব্বি মানুষ, কিছু না জেনেশুনে গাজীপুরের মানুষের নামে এবং গাজীপুরের ভোটারদের নামে কিছু বলা ওনার ঠিক হবে না।’

‘ওনি বিএনপির সাথে রাজনীতি করেন। বিএনপির সাথে রাজনীতি করা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গাজীপুরের মানুষকে এবং গাজীপুরের ভোটারদের অনিয়মের কথা বলা ঠিক হবে না।’

প্রতিপক্ষের প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি নাগরিকের মূল্যায়নের স্বার্থে সবাই যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট করি। নিজ কিংবা দলের স্বার্থে যেন কোন মিথ্যাচার না করি সেই অনুরোধ করছি।’

ভোটের কী খবর তার কাছে আছে-জানতে চাইলে নৌকা মার্কার প্রার্থী বলেন, ‘বৃদ্ধ হতে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ নিজ দায়িত্বে ভোট কেন্দ্র আসছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।’

‘যারা যারা ভোট দেবেন তারা ভোট কেন্দ্রে আসছেন। আমার যারা নেতাকর্মী আছেন ওনারা সবাইকে সহযোগিতা করবেন। আমরা শুধু আওয়ামী লীগ নয়, সব দলের ভোটারকে এখানে স্বাগত জানাচ্ছি। তারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে এবং তাদের অধিকার যাতে বাস্তবায়ন করতে পারে এর জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে।’

‘গাজীপুরে যাতে কোনো অনিয়ম না হয়, তার জন্য সরকারি কর্মকর্তা ও আমাদের দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ হলো সর্বশেষ ভোটারও যেন সন্মানের সঙ্গে ভোট দিতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন। আমি মানুষের অধিকার আদায়ে এখানে দাঁড়িয়েছি।’

আরেক প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার বাড়ির কেন্দ্র ভোট দিতে আসছি। আমি মনেকরি ৪২৫টা ভোট কেন্দ্রের খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু জেনেছি সকালে বৃষ্টি ছিল, এখন নাই। তাই মানুষ কেন্দ্রে আসা শুরু করেছেন।

‘আমি সব কেন্দ্রেই ভিজিট করবো।’ ‘ভোট মানুষের নাগরিক অধিকার। তারা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ভোট দিতে পারেন সেটাই আশা করি।’

ভোটের কী ফলাফল আশা করছেন-এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘আমরা গাজীপুরের মানুষের প্রতি আস্থাশীল। গাজীপুরের মানুষ মানুষ আমাকে ভোট দেবে বলে আশা করি।’

‘গাজীপুরের মানুষ আমাকে তাদের সন্তান হিসাবে, সেবক হিসাবে লক্ষ লক্ষ ভোট দেবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবেই।’

ভোটের ফল মেনে নেবেন কি না-জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। রাজনীতিবিদ হিসেবে জয়কে জয় হিসেবে এবং পরাজয়কে পরাজয় হিসেবে মেনে নেয়া উচিত। আমি মাটির মানুষ হিসেবে সবকিছুই মেনে নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসান মিথ্যা বলছেন: জাহাঙ্গীর

আপডেট সময় ১০:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮