ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফতুল্লায় চিরকুটে চারজনকে দায়ী করে নারী শ্রমিকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় চিরকুটে স্বামীসহ চারজনকে দায়ী করে খাদিজা আক্তার(২৫) নামে এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার রাত ১১ টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন মিলন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসময় লাশের পাশ থেকে হাতে লিখা চার পাতার একটি চিরকুট জব্দ করে পুলিশ। খাদিজা ওই বাড়ির ভাড়াটিয়া মনসুরের স্ত্রী এবং একই এলাকার নজরুল মিয়ার টুপি কারখানার নারী শ্রমিক।

চিরকুটে উল্লেখ করা হয়, তার মৃত্যুর জন্য তার স্বামী মনসুর, কারখানার মালিক নজরুল, সহকর্মী মোফাজ্জল ও নাজমা দায়ী।

খাদিজা লিখেছেন, তিনি তার স্বামী মনসুরকে অনেক ভালোবাসতেন। কাজকর্ম নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। এরপর তার স্বামী মনসুর অন্যত্রে চলে যায়।

বুঝিয়ে মনসুরকে কাছে আনতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছেন জানিয়ে তিনি চিরকুটে লিখেছেন, “আমি ভালোবাসি বলে অপরাধ। আমি ওদের চার জনের বিচার চাই। এটা আমার অনুরোধ। কেনো আমাকে এভাবে মরতে হলো।”

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লাশ ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। তাৎক্ষণিক নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহতের স্বামী মনসুরকে খবর দেয়া হয়েছে। সে কামরাঙ্গিরচর এলাকায় কাজ করে। চিরকুটের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফতুল্লায় চিরকুটে চারজনকে দায়ী করে নারী শ্রমিকের আত্মহত্যা

আপডেট সময় ১২:৫৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮