ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

রোববার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, রাজশাহীর শিবগঞ্জ থেকে এসপি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এ সময় আহত হন কমপক্ষে ১৯ জন।

আহতদের হাটিকুমরুল গোলচত্বরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন একজন মারা যান। পরে গুরুতর আহত কয়েকজনকে সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১০:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮