ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাঙ্গাইলে হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে রোগীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় টাঙ্গাইল সদর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শনিবার সকাল ১০টায় ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ রোগীদের। সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় রোগীরা হাতপাখা ব্যবহার করছে। কেউ কেউ গরমে অতিষ্ট হয়ে বাইরে গাছের নিছে বসে রয়েছেন রোগী নিয়ে। এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় অপারেশন থিয়েটারে জেনারেটরের মাধ্যমে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

সখীনা নামে এক রোগী জনান, হঠাৎ করেই সকালে বিদ্যুৎ লাইন চলে যায়। তার কিছুক্ষন পরে হাসপাতালের এক নার্স তাকে জানান, বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়েছে। কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের জরিনা বেগম জানান, প্রচন্ড গড়মে অতিষ্ট হয়ে পড়েছেন তিনি। এভাবে সরকারি একটি হাসপাতালে বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করে দেয়ায় আমরা চরম বিপাকে হাসপাতালের রোগীরা।

টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহাদত আলী জানান, হাসপাতালের কাছে এক কোটি ২৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার বিল পরিশোধের নোটিশ দেয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। পরে শনিবার সকাল ১০টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. সদর উদ্দিন জানান, বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে রোববার ১৫ লাখ টাকা পরিশোধ এবং বাকি বিল দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। পরে শনিবার দুপুরের দিকে পুনরায় সংযোগ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে রোগীরা

আপডেট সময় ১২:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮