ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাটখিলে ঈদের বাজারের কথা বলে ডেকে নিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ঈদের বাজার করে দেয়ার কথা বলে বাবার বাড়ি থেকে স্ত্রী প্রিয়া আক্তারকে (২৫) ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী আল আমিন। ঈদের পরের দিন রোববার উপজেলার সিংবাহুড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছে।

স্থানীয় জানায়, ঈদের পরের দিন রোববার ঈদের পোশাক কিনে দেবে বলে স্বামী আল আমিন স্ত্রী প্রিয়া আক্তারকে বাবার বাড়ি সাত্রাপাড়া থেকে চাটখিল বাজারে আসতে ফোন করে। সকাল ১০ টার দিকে প্রিয়া রিকশাযোগে চাটখিল বাজারে আসার পথে সিংবাহুড়া গ্রামে রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা আল আমিন স্ত্রী প্রিয়ার ওপর হামলা চালায়।

এ সময় আল আমিন স্ত্রীকে চুরিকাঘাত করে। একপর্যায়ে তার গলায় ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে প্রিয়ার বাবা ননা মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আল আমিন উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

ননা মিয়া দৈনিক আকাশকে জানান, দুই বছর আগে তার মেয়ে আঁখি আক্তার এক ছেলে রেখে মারা যায়। এ সময় আল আমিনের মা-বাবা ও আত্মীয়স্বজনের অনুরোধে ও আঁখির একমাত্র ছেলের কথা চিন্তা করে অপর মেয়ে প্রিয়াকে আল আমিনের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে আল আমিন প্রিয়াকে বেদম মারধর করত।

তিনি জানান, এবারের ঈদে প্রিয়া ও তার ছেলের জন্য কোনো কেনাকাটা করা হয়নি। এ নিয়ে ঈদের দিন রাতে প্রিয়া ও আল আমিনের মধ্যে মোবাইলে বাগ্বিতণ্ডা হয়। পরে আল আমিনে ঈদের পরের দিন রোববার প্রিয়াকে কেনাকাটা করে দেবে বলে চাটখিল বাজারে আসতে বলে।

চাটখিল থানার ওসি ইমাউল হক জানান, আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাটখিলে ঈদের বাজারের কথা বলে ডেকে নিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮