ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে মেয়ের সম্ভ্রম বাঁচাতে স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে মেয়ের সম্ভ্রম বাঁচাতে স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে এক স্ত্রী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীনগর থানায় ওই স্ত্রী কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, মা হিসেবে মেয়ের সম্ভ্রম বাঁচানোর জন্য এর বাইরে তার আর কিছু করার ছিলনা।

তিনি জানান, তার স্বামী বাড়ৈখালী বাজারে নাবিল টেইলার্সের মালিক। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এলাকায় নারীলোভী হিসেবে পরিচিত তার স্বামী বিভিন্ন নারীর সঙ্গে পরকিয়ায় জড়িত। একাধিকবার সে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করার সময় জনতার হাতে ধরা পড়ে মার খেয়েছে।

স্বামীর এসব আচরণ মেনে নিলেও নিজ মেয়ের উপর স্বামীর কুনজর তিনি মেনে নিতে পারেননি। এ কারণে বেশ কয়েক বছর আগে স্বামীর সংসার ছেড়ে চলে যান তিনি। পরে পারিবারিকভাবে মিমাংসার মাধ্যমে স্বামীর সংসারে ফিরে আসেন।

কিছুদিন পর ওয়ারিশ তার মেয়েকে কুপ্রস্তাব দিলে মেয়ে বিষয়টি তার মাকে জানায়। উপায় না দেখে তিনি তাড়াতাড়ি পাশের উপজেলার এক প্রবাসীর সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেন। তারপরও স্বামী দৃষ্টি ঠিক না হওয়ায় তিনি স্বামীকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেন।

তিন দিন আগে ঈদ উপলক্ষে মেয়ে বেড়াতে আসলে লম্পট ওয়ারিশ আবারও মেয়ের দিকে লোলুপ দৃষ্টি দেন। বিষয়টি ওয়ারিশের স্ত্রী তার দেবর ও ভাসুরদের জানান এবং মেয়েকে তাদের ঘরে শোয়ার ব্যবস্থা করেন।

এতে ওয়ারিশ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্ত্রীকে মারধর করেন। উপায় না দেখে দোলন আক্তার ঈদের দিন সন্ধ্যায় ওয়ারিশকে সেমাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। রাত ১২টার দিকে ওযারিশ ঘুমিয়ে পড়লে ধারালো ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কেটে ঘর থেকে বের হয়ে যান।

পরে ওয়ারিশের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষন পর স্ত্রী দোলন বেগম নিজ ঘরে ফিরে আসেন এবং সকালে পুলিশ গিয়ে তাকে আটক করে।

শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে মেয়ের সম্ভ্রম বাঁচাতে স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী

আপডেট সময় ০৪:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮