ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

ইরান দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং দেশের বাইরে বিদেশে সামরিক তৎপরতা বাড়াতে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন দিয়েছেন ইরানের এমপিরা। বিলটি পাশের সময় এমপিরা “আমেরিকা নিপাত যাক” বলে স্লোগান তোলেন। ইরানের সংসদের স্পীকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার “সন্ত্রাসী তৎপরতা এবং অ্যাডভেঞ্চারে’র” জবাব দিতে এই পদক্ষেপ।

জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বসায়। তার পাল্টা পদক্ষেপ হিসাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে ইরান। সংসদের অনুমোদন পাওয়া বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে।

তবে ইরানের পারমানবিক কর্মসূচির প্রধান মীমাংসাকারী আব্বাস আরাকচি বলেছেন, নতুন এই বিলের অর্থ এই নয় যে ইরান পারমানবিক মীমাংসা চুক্তি থেকে বেরিয়ে আসছে। পারমানবিক অস্ত্র কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে ২০১৫ সালে বিশ্বের ছটি দেশের সাথে ইরান একটি মীমাংসা চুক্তি করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোর বিরোধী।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে টানাপোড়েন: কমেছে কর্মী গমন

ইরান দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে

আপডেট সময় ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭