ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজীগঞ্জে বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির ফরাজী (৪০) নামে আট মামলার এক আসামি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত জাকির ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক ও ডাকাতির আটটি মামলা রয়েছে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জাকির ফরাজী একই উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ব্যবহৃত চারটি গুলি, বড় ও ছোট সাইজের চারটি ছুরি, একটি চাপাতি ও একটি মাটি খননকাজে ব্যবহৃত শাবল উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই গ্রামের সাবেক চেয়ারম্যান জুনাব আলীর বাগানবাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয় একটি ডাকাত দল। ঘটনাস্থলে টহল পুলিশ গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই স্থানে গুলিবিদ্ধ জাকিরকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. আজাদ জাকিরকে মৃত বলে ঘোষণা করেন।

জাকিরের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক ও ডাকাতির আটটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য-সিদ্দিকুর রহমান, মামুন মিয়া, কামরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। তারা বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, জাকির ফরাজী এর আগে ডাকাতি ও মাদক মামলায় একাধিকবার হাজীগঞ্জ থানায় গ্রেফতার হয়। ২-৩ মাস আগে ডাকাতির মালামালসহ পুলিশ তাকে আটক করেছিল। সেই মামলায় জামিনে এসে আবারও ডাকাতি ও মাদক ব্যবসা শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাজীগঞ্জে বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামি নিহত

আপডেট সময় ০৮:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮