ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসা, এলাকাবাসীর ঝাড়ু মিছিল

মাদক ব্যবসা করার প্রতিবাদে ঝাড়ু মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুরে বাড়ির প্রাচীরে নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসা করার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। এ সময় বাড়িটিতে ইটপাটকেল ছুড়ে মারে বিক্ষুব্ধরা।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় শত শত নারী ঝাড়ু হাতে এ প্রতিবাদে অংশ নেয়। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী ফিরে যান।

অমিত শিকদার বিশু কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর গ্রামের মৃত নন্দ শিকদারের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সম্প্রতি যশোর কোতোয়ালি থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামে দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে অমিত শিকদার বিশু। প্রশাসন ও এলাকাবাসীর চোখ এড়িয়ে এ ব্যবসা চালাতেন তিনি। ব্যবসা ভালোভাবে চালিয়ে যেতে বাড়ির প্রাচীরে বর্তমান সরকারের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করেছেন তিনি।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই গ্রামে বিশু ছাড়া আর কেউ এই মাদক ব্যবসা করে না। এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছেন তিনি। এই এলাকা থেকে মাদক উচ্ছেদ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে।

মিতা বিশ্বাস নামের এক নারী বলেন, বিশু দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে। তাদের পুরো পরিবার এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমরা চাই না যে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করুক।

কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আছি। এলাকায় কেউ মাদক ব্যবসা করে পার পাবে না। এলাকাবাসীর বিক্ষোভের কথা শুনেছি। অচিরেই প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

তবে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন অমিত শিকদার বিশুর মা ইতি বিশ্বাস। তিনি বলেন, এটা আমার ও আমার ছেলের বিরুদ্ধে চক্রান্ত। যারা বিক্ষোভ করছে তারা কেউ এই এলাকার না।

কালীগঞ্জ থানার এসআই সন্দীপ কুমার বলেন, এলাকাবাসী যে অভিযোগ করেছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসা, এলাকাবাসীর ঝাড়ু মিছিল

আপডেট সময় ০৯:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮