ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে প্রকাশক শাজাহান বাচ্চু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সন্ত্রাসীদের গুলিতে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী, সাংবাদিক, কবি ও ব্লগার শাজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম ও পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব কাকালদি (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) তিন রাস্তার মোড়ে আনোয়ার হোসেনের ফার্মেসির সামনে বসে কথা বলতে ছিলেন শাজাহান বাচ্চু।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২টি মোটরসাইকেলে চারজন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে আসে। লোকজনকে সরে যেতে বলে এবং একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শাজাহান বাচ্চুকে রাস্তায় এনে তার বুকের ডান পাশে একটি গুলি করে। এ সময় সিরাজদিখান থানার এএসআই মাসুম ওই রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে থানার দিকে যাচ্ছিলেন।

এএসআই মাসুম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি বিকট আওয়াজ পান, সামনে এসে দেখেন একটি লোক পড়ে আছে প্রথমে ভাবছিলেন বিদ্যুতের তারে সমস্যা হয়েছে কিনা। পাশের রাস্তা থেকে তাকে উদ্দেশ করে বলছে, শালাকে গুলি কর। এমন সময় একজন ব্যাগ থেকে একটি ককটেল ছুড়ে তার দিকে সে দৌড়ে পিছিয়ে যায়। সে পিস্তল বের করতেই আরেকজন তাকে উদ্দেশ করে গুলি ছোড়ে। সে বসে গুলি করার চেষ্টা করলে বিপরীত রাস্তায় সন্ত্রাসীরা দৌড়ে দুই মোটরসাইকেলে চারজন কেটে পড়ে।

উল্লেখ্য, নিহত শাজাহান বাচ্চু জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, একজন সাংবাদিক, কবি, ব্লগার, সংগঠক, ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে প্রকাশক শাজাহান বাচ্চু নিহত

আপডেট সময় ০৯:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮