ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধুপুরে চাচার হাতে ভাতিজা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে চাচার পরিবারের হাতে প্রহৃত হয়ে ভাতিজা মারা গেছে। এ ঘটনায় চাচা নজরুল ইসলামকে (৩৫) আটক করেছে মধুপুর থানা পুলিশ।

নিহত হাশেম আলী (১৮) ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও পাকুটিয়া পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। রোববার বিকালে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়ার শিবরাম বাড়ী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাচা নজরুল ইসলাম তার ছেলে মোশারফ, মোয়াজ্জেম, মেয়ে বুলবুলি ও সালমা মিলে পারিবারিক কলহের জেরে নিহত হাশেমের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়। তাদের এলোপাতাড়ি আঘাতে আহত অবস্থায় এলাকাবাসী হাশেমকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চাচা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের বড় ভাই সফিকুল ইসলামকে বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মধুপুরে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় ১০:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮