ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমাদের বিজয়ে মাশরাফি-তামিমদের বাঁধ ভাঙা উল্লাস, ভিডিও

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বাঘিনীরা। আর এই জয়ে পুরো বাংলাদেশের সঙ্গে উচ্ছ্বসিত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ড্রেসিং রুম। মেয়েদের ম্যাচ জয়ের উত্তেজনায় মেতে উঠে মাশরাফি-তামিমরা। পুরুষ ক্রিকেটারদের আগে মেয়েরাই সেরা সাফল্য এনে দেয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে বাংলাদেশ পুরুষ দলের ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমে টাইগাররা সবাই মিলে ভারতের বিপক্ষে বাংলার মেয়েদের জয়ের উল্লাসে মেতে উঠেন। টান টান উত্তেজনাময় ম্যাচে বাংলাদেশের এমন জয় নেচে-গেয়েই উদযাপন করলেন মাশরাফি-তামিমরা।

প্রথমবারের মত কোনো বহুজাতিক টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ। ছেলেরা যেটা পারেনি সেটা করে দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠে সালমারা। তাদের হাত ধরেই ক্রিকেটে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা আসে বাংলাদেশের ঘরে।

কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি মেয়েদের আঁটসাঁট বোলিংয়ে নয় উইকেটে ১১২ রান তোলে ভারত। জবাবে উত্তেজনা বজায় রেখে শেষ বলে (তিন উইকেট হাতে রেখে) অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল নয় রান। উইকেটে ছিলেন রুমানা আহমেদ ও সানজিদা ইসলাম। প্রথম বলে সিঙ্গেল নিয়ে সানজিদা ইসলাম স্ট্রাইক দেন রুমানা আহমেদকে। দ্বিতীয় বলে রুমানা আহমেদ বাউন্ডারি মারেন। তৃতীয় বলে সিঙ্গেল নেন তিনি। চতুর্থ বলে কৃষ্ণামূর্তির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সানজিদা। পঞ্চম বলে রুমানা দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন।

শেষ বলে দরকার ছিল দুই রান। তখন স্ট্রাইকে জাহানারা আলম। অপর প্রান্তে অধিনায়ক সালমা খাতুন। শেষ বলে মাথা ঠান্ডা রেখে তারা দুজন দুইবারের জন্য প্রান্ত বদল করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সালমাদের বিজয়ে মাশরাফি-তামিমদের বাঁধ ভাঙা উল্লাস, ভিডিও

আপডেট সময় ০৩:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮