ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেউ অখুশি হলেও সত্য বলেই যাবো: হাসান

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘সত্য বললে কেউ অখুশি হলে তাতে আমার কিছু আসে যায় না। আমি নির্বাচনে প্রার্থী হয়েছি বলে সত্য প্রকাশ করবো না; তাতে কোনো তোয়াক্কা করি না। সত্য বলতে গিয়ে কখনো সফল হয়েছি; আবার কখনো ব্যর্থ হয়েছি। আমৃত্যু সত্য বলেই যাবো।’

শনিবার নিজের প্রতিষ্ঠিত টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন। তার চাচা মরহুম নবীন সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হাসান সরকার বলেন, ‘মুসলমান বিপদগ্রস্ত হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা আমাদের স্বভাব ও কর্মের জন্য বিপদগ্রস্ত হচ্ছি। আজকে পবিত্র কোরআন ও ইসলামকে নকল করে অনুসরণের মাধ্যমে অমুসলিমরা আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে। তার কারণ হলো আমরা যা বলি তা করি না।’

মেয়র প্রার্থী বলেন, ‘মানুষ নামাজ পড়ছে। কিন্তু নামাজের কোনো তাসির (প্রভাব) হচ্ছে না। আমাদের চলাফেরা; কৃষ্টি-কালচার একেবারে পরিবর্তন হয়ে গেছে। ছোট ছোট ছেলে-মেয়েরাও বড় বড় অপরাধ করছে; কেউ কিছু বলছে না। স্কুল-কলেজে শাসন নাই বললেই চলে। একদিকে শাসন উঠে যাচ্ছে; আবার অন্যদিকে ছেলে-মেয়েদের জন্য মোবাইল ফোন ফ্রি করে দেয়া হচ্ছে এবং বেশ দামি মোবাইল সেট হাতে তুলে দেওয়া হচ্ছে।’

‘আমি যে পরিবেশ টঙ্গীতে তৈরি করেছিলাম সেই পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে। আর কিছু না দিতে পারলেও আপনাদের কথা দিলাম; আবার সেই পরিবেশ ফিরিয়ে আনবো। আপনাদের ভোটে নির্বাচিত হলে, যাতে উত্তরা না গিয়ে গাজীপুরেই সেই চাহিদা পাওয়া যায় সেই ব্যবস্থা করবো।’

রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে ও প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি মো. খায়রুল হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেউ অখুশি হলেও সত্য বলেই যাবো: হাসান

আপডেট সময় ০৭:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮