ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম

৬ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে রোববার

অাকাশ জাতীয় ডেস্ক:

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ লাখেরও বেশি শিক্ষার্থীকে রোববার উপবৃত্তি দেয়া হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই এ টাকা উত্তোলন করতে পারবে শিক্ষার্থীরা।

উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্র এ উপবৃত্তির টাকা পাচ্ছে। দ্বিতীয় ধাপের টাকা আগামী ডিসেম্বরে দেয়া হবে। এ বছর মোট ৬ লাখ ২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এ জন্য সরকারের তহবিল থেকে প্রায় ১৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু হয়। ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা আরও দুই বছর বাড়ানো হয়।

প্রকল্প কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, বই ক্রয়, ফরমপূরণসহ অন্যান্য খরচের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের বার্ষিক ২ হাজার ৮০০ এবং মানবিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা হারে উপবৃত্তি দেয়া হবে।

প্রকল্পের উপপরিচালক এস এম সাইফুল আলম বলেন, সারা দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ তাদের অভিভাবকদের ব্যয় কমাতে গত কয়েক বছর ধরে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু রয়েছে। এর মাধ্যমে প্রতি বছর বিপুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

৬ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে রোববার

আপডেট সময় ০৮:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮