ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে রেললাইনে ২ যুবকের ক্ষতবিক্ষত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রেলপথ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন।

তিনি জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন- উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেস ওই পথ দিয়ে ঢাকার দিকে যাওয়ার পর তারা লাশ দুটি দেখতে পান। ক্ষতবিক্ষত লাশ দুটি দেখে মনে হয়েছে, ট্রেনের ধাক্কায় তাদের ওই অবস্থা হয়েছে।

তিনি জানান, নিহত দুজনই পুরুষ, বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মোটামুটি দেড়শ গজ ব্যবধানে রেললাইনে পাশে রক্তাক্ত লাশ দুটো পড়েছিল।

এর মধ্যে একটি লাশের পাশে মাথার কাছে পড়েছিল মানিব্যাগ ও মোবাইল ফোন। তবে কারও পরিচয় পুলিশ জানতে পারেনি। এটি দুর্ঘটনা, না এর পেছনে অন্য কিছু আছে তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে রেললাইনে ২ যুবকের ক্ষতবিক্ষত লাশ

আপডেট সময় ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮