ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাজেকে ঘুমন্ত অবস্থায় ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন একজন।

নিহতরা হলেন- স্মৃতি চাকমা (৩২), সঞ্জীব চাকমা (২৮) ও অতল চাকমা (২৬)। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ ক্ষরলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার দক্ষিণ ক্ষরলাছড়ি এলাকায় একটি বাড়িতে ওই তিনজন ঘুমিয়ে ছিলেন। রাতেই কোনো একসময় জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের (জেএসএস) সদস্যরা তাদের গুলি করে হত্যা করে চলে যায়। পরে সকালে ঘরে তাদের গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। এ সময় গুলিবিদ্ধ হন একজন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হবে। এর পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজেকে ঘুমন্ত অবস্থায় ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৯:৩০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮